শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

নীলফামারী পুলিশ সুপার এর সৈয়দপুর থানা আকস্মিক পরিদর্শন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম সৈয়দপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবামূলক সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে রোলকল গ্রহণ করেন এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন; যার মধ্যে ছিল অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি এবং সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তির গতিশীলতা।

আরও পড়ুন

গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

​এ সময় পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সর্বদা স্বাভাবিক রাখতে হবে। পাশাপাশি চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ জনগণ যাতে থানায় এসে সহজে ও হয়রানিমুক্তভাবে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করে থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ​এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজাসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: