শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০

ইসা হাসান, পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি :

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০

বরগুনার পাথরঘাটায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনাগুলো ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে পাথরঘাটা পৌরসভার সোনালী বাজার এলাকায়। স্থানীয়রা জানান, বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মোটরসাইকেল উল্টে যায়। ঘটনায় অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মোটরসাইকেল চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও অনেকে আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনা দুটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

ভোরের আকাশ/হ.র

সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: