শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিরাজদিখানে বাবা-মেয়ে হত্যায় সোহরাবকে ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন

আরিফুল ইসলাম শামীম, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহরাব হোসেনকে নির্দোষ দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁর শিক্ষার্থী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বালুচর চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, সোহরাব হোসেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সোহরাবের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।

আরও পড়ুন

লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি : শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী এলাকায় গলাকাটা অবস্থায় চার বছর বয়সী শিশু তোয়াবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার বাবা গোলাপ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওই দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গোলাপ হোসেনের বাবা জয়নাল মিয়া বাদী হয়ে সোহরাব হোসেন ও প্রবাসে থাকা আমির হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ সোহরাব হোসেনকে গ্রেপ্তার করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: