শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে রাত পোহালেই জেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দীর্ঘ আট বছর পর আয়োজন করা হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৮ সেপ্টেম্বর) এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে এবারের সম্মেলন বলে জেলা বিএনপির নেতারা জানিয়েছেন। 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালে। এবারের সম্মেলনের জন্য জেলা স্কুল বড় মাঠজুড়ে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। শ্রমিকরা শেষ সময়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টার।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “নেতৃত্ব বাছাই হোক ভোটের মাধ্যমে কিংবা সিলেকশনে—আমাদের কোনো আপত্তি নেই। সবাই ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে চাই।

ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ বলেন, “সম্মেলনে সাধারণ সম্পাদক পদের জন্য চারজন এবং সভাপতি পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নেতৃত্ব নির্বাচিত হোক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সরকার বলেন, বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছি। এটি হবে সফল ও ঐক্যবদ্ধ একটি আয়োজন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলন সম্পন্ন হয়েছে। সেখানে নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামোতে গতি এসেছে বলে জানাচ্ছেন নেতারা। এবার জেলার সর্বোচ্চ ফোরামের এই সম্মেলনকে ঘিরে পুরো জেলার নেতাকর্মীদর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলুসহ কেন্দ্রীয় নেতারা।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত নেতারা বক্তব্য রাখবেন এবং দ্বিতীয় অধিবেশনে ঠাকুরগাঁও জেলা বিএনপির কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।

ভোরের আকাশ/জাআ

দ্বিবার্ষিক সম্মেলনঠাকুরগাঁওবিএনপি

শেয়ার করুন: