শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে চালু হলো ভার্চুয়াল আদালত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ভার্চুয়াল শুনানি কার্যক্রম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ডব্লিউতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্প-২ডব্লিউতে স্থাপিত দূরবর্তী শুনানি কেন্দ্রের কার্যক্রম প্রদর্শন করা হয়। এ সময় কয়েকজন উপকারভোগী ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার জেলা আদালত থেকে উখিয়ার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। অন্যদিকে টেকনাফের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আদালতে যাতায়াতের কারণে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ ব্যয় হয়। ভার্চুয়াল শুনানি চালুর ফলে এ ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

এ ছাড়া আদালতে যাওয়ার পথে বিভিন্ন চেকপোস্টে বিলম্ব, যাতায়াতের ঝুঁকি ও চলাচলের নানা সীমাবদ্ধতার কারণে বিচারপ্রার্থীদের যে সমস্যায় পড়তে হয়, ভার্চুয়াল শুনানির মাধ্যমে তা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনেক মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সরাসরি আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজনও হবে না। এতে তাদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি যাতায়াতের ঝুঁকিও কমবে।

ভার্চুয়াল আদালত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদেমুল কায়েস, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মঞ্জুরুল হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার নাজমুল ইসলাম ভূঁইয়া ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা অভিজিৎ চৌধুরী।

আরও পড়ুন

ফেনীতে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে মিল অপারেটরের মৃত্যু

এ সময় রোহিঙ্গা বিচারপ্রার্থী, ইউএনএইচসিআর ও ব্লাস্টের প্রতিনিধিসহ আইনি সহায়তা প্রদানকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইন বিশেষজ্ঞরা আশা করছেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীসহ প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি আরও সহজ হবে। একই সঙ্গে দ্রুত ও কার্যকর আইনি সেবা নিশ্চিত করতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/সু.পা
 

শেয়ার করুন: