শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জয়পুরহাটে পিস্তল ও ম্যাগজিনসহ ১৩ মামলার আসামী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জয়পুরহাট জেলার সদর উপজেলার দাদরা জন্তিগ্রাম এলাকার দুধিয়াপাড়া থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ ১৩ মামলার আসামীকে শুক্রবার (২৭ নভেম্বর) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।​

গ্রেপ্তারকৃত রনজু সরকার জয়পুরহাট সদরের দাদরা দুধিয়াপাড়ার মিন্টু সরকারের ছেলে।

এসআরবি সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এসআরবির একটি দল দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে রনজু সরকারের কাছে থাকা আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করেন।  

আরও পড়ুন

জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

​এসআরবি-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি নুরুল হুদা জানান, গ্রেফতারকৃত রনজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

​অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-৫ সুত্রে জানা গেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: