শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোসেনপুরে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে। ​মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার সাহেবের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাহেবের চরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইন অমান্য করার দায়ে অভিযুক্তকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন

উখিয়ায় বিপুল পরিমাণ নগদ টাকা ও ইয়াবাসহ অটোরিকশা চালক আটক

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইনের যেকোনো ধরনের ব্যত্যয় রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

ভোরের আকাশ/র.ই

কাজী নাহিদ ইভা

শেয়ার করুন: