শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসব

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও প্রকাশনা উৎসব। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
‎
‎এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) মো. নাজিমুল হক, পিরোজপুর পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎
‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের ব্যুরো চীফ মনিরুজ্জামান নাসিম আলী, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম কাজল প্রমুখ।
‎
‎বক্তারা বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য। তোমরা যারা আজ নবীন হিসেবে এই কলেজে যোগ দিয়েছো, তারা হবে আগামী দিনের নেতৃত্ব। সততা, পরিশ্রম ও আত্মবিশ্বাস—এই তিন গুণই তোমাদের পথচলার মূল ভিত্তি হওয়া উচিত।
‎
‎আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়, যা শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরবই প্রকাশনা উৎসব‎পিরোজপুর সরকারি মহিলা কলেজ

শেয়ার করুন: