শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর উপজেলার মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান ও বিএনপির শীর্ষ পদে ২৩৭ প্রার্থীর ফরম সংগ্রহ

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা,সদস্য শফিকুল ইসলাম,চোপিনগর ইউপি সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হাসান আলী আকন্দ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রানা টিপু,স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী রতন,আপেল মাহমুদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: