শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বোয়ালমারীর আ.লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিদ্দিক মাতুব্বর নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিদ্দিক মাতুব্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

আওয়ামীলীগ নেতা সিদ্দিক মাতুব্বরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

আরও পড়ুন

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে কোতয়ালী থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি সিদ্দিক মাতুব্বর। তাকে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, সিদ্দিক মাতুব্বরের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর ভাংচুর, লুটপাট, চাঁদাবজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

ভোরের আকাশ/ইউএম

আ.লীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন: