লকডাউন কর্মসূচি ঘিরে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা দল। দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদেও এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে রাজপথে অবস্থান নিয়ে এ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা। তাঁদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
কর্মসূচিতে বক্তারা বলেন, যেকোনো ধরনের নাশকতা ও জনজীবন বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
ভোরের আকাশ/জেআ