শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোস্টগার্ডের টহলদলের ওপর জেলেদের হামলা, আটক ৩৩

হাতিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্টগার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।  এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে।  এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।  এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে  গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।  অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করে।  এ সময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্টগার্ডের ওপর হামলা চালায়।  এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়।  পরে কোস্টগার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, রাতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।  আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

কোস্টগার্ডহামলাআটক

শেয়ার করুন: