শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ওয়াসার এমডি

পরিচ্ছন্নতা শুধু কর্মসূচি নয় এটি নাগরিক দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার ৩,৩০০-এর বেশি সরকারি ভবনের ছাদ ও আঙিনায় একযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। র‍্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি, চট্টগ্রাম অফিসার্স ক্লাব ও রেডিসন ব্লু এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়।

এই কর্মসূচিতে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে ওয়াসার প্রধান কার্যালয়ের নতুন ও পুরাতন ভবন এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, “জেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় মূল্যবোধের অংশ, পাশাপাশি একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব। একটি বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুন

টানা ৩৬ দিন সাগরে ভেসে থাকার পর ২ শ্রীলঙ্কান জেলে উদ্ধার

তিনি আরও বলেন, “শুধু সরকারি অফিস নয়, নিজ নিজ বাসা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মানসিক প্রশান্তি বাড়ায়, কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পরিশেষে তিনি চট্টগ্রাম ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারীকে ভবিষ্যতেও নিজ নিজ দায়িত্ববোধ থেকে অফিসের সকল ভবন ও স্থাপনা পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ চট্টগ্রামকে একটি আরও সুন্দর, পরিচ্ছন্ন ও নান্দনিক মহানগর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/এনউব

ওয়াসার এমডি

শেয়ার করুন: