শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২৮ গ্রাম হেরোইনসহ মোসাঃ সারমিন খাতুন (২৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ৩ টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাত ১ টা ৪৫ মিনিটের সময় রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের সলঙ্গা থানার ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোসাঃ সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মহব্বতপুর গ্রামের মোঃ এসরাঈল হোসেন এর মেয়ে ও মোঃ রবিউল ইসলামের স্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  রাত ১টা ৪৫ মিনিটের সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সলংগা থানার রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২৮ গ্রাম হেরোইনসহ মোসাঃ সারমিন খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ১,০০০ (এক হাজার) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ঢাকা শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

নারী মাদক ব্যবসায়ীসিরাজগঞ্জগ্রেফতার

শেয়ার করুন: