শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সনাক, ইয়েস ও এসিজির প্রায় ১৫০ জন্য সদস্য অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিআইবি কো-অর্ডিনেটর-সিই কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিআইবি খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সনাক সহ-সভাপতি খায়রুন্নাহার রুবি।

সভায় বক্তারা বলেন, আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সৎ থাকি, ন্যায্যতা বজায় রাখি, তাহলে দুর্নীতি করার সুযোগ অনেকটাই কমে যাবে। স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই আন্দোলন সফল হবে না। আজকের এই সভা আমাদের নতুন অনুপ্রেরণা দেবে। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে পিরোজপুরসহ সারা দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব।

অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করেন পিরোজপুর সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফতাব উদ্দিন কলেজের প্রফেসর শাহ আলম।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরসভাসনাক-ইয়েস-এসিজি

শেয়ার করুন: