শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজাপুরে ‘চাঁদা না দেওয়ায়’ ব্যাবসায়ীকে মারধর ও হুমকি’র অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঝালকাঠির রাজাপুর চাঁদা না দেওয়ায় আল-আমীন (৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে মারধর ও হাত কেটে নেয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাওদুদ সিকদার ওরফে মনু সিকদারের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (৮ মার্চ) রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আল-আমীন। আল-আমীন উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও নৈকাঠী এলাকার মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি নৈকাঠি বাজারে কাঁচামাল (সবজি ও তরকারির)ব্যাবসা করে।

সংবাদ সম্মেলনে আল আমীন অভিযোগ করে জানায়, আনুমানিক পাঁচ মাস আগে মাওদুদ সিকদার আমাকে নৈকাঠি বাজারের হিন্দুপাড়ার রাস্তায় ডেকে নিয়ে বলে “আমাকে বিশ হাজার টাকা দিবি” আমার টাকা লাগবে। বাজারে ব্যাবসা করতে হলে আমাকে টাকা দিতে হবে। 

আমি নিরুপায় হয়ে তাকে দশ হাজার টাকা দেই। টাকা পেয়ে কিছু দিন থেমে থাকলেও গত ৩ মার্চ সন্ধায় আমার কাছে পুনরায় দশ হাজার টাকা দাবি করে মাওদুদ সিকদার। টাকা দিতে পারব’না বলে জানালে মাওদুদ সিকদার আমাকে বিভিন্ন হুমকি দেয়। ৪ মার্চ বেলা সাড়ে ১১ টায় মাওদুদ সিকদার বাজারে এসে আমাকে বেধরক মারধর করে এবং সন্ধা সাড়ে সাতটায় টায় দিকে আমার ও আমার ভাই শহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালায়। 

এ সময় কোনো মতে প্রাণে বেঁচে গেলেও আবার দেশীয় অস্ত্র সস্ত্র সহ দলবল নিয়ে মাওদুদ সিকদার আমাদের বাড়ীতে গিয়ে আমাদের না পেয়ে হাত কেটে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। ইতিপূর্বে মাওদুদ সিকদার ও তার বাহিনী অনেক মানুষের নিকট থেকে চাঁদা আদায় করলেও তাদের ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছে না। এ বিষয়ে রাজাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আল-আমীন।

এ বিষয়ে জানার জন্য মাওদুদ সিকদার মনু’র ব্যাবহারিত ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই


 

অভিযোগমো. নজরুল ইসলাম

শেয়ার করুন: