শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ।  প্রায় দুই ঘন্টার অবরোধে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রবিবার (৩ আগস্ট) সকাল দশটা থেকে ঢাকা-পাবনা মহাসড়কের জেলার শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড থেকে দিলরুবা বাসষ্ট্যান্ড পর্যন্ত অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।  ভাড়া ভবনে কোন রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা।  নেই কোন আবাসিক হল, খেলার মাঠ।  শিক্ষা মন্ত্রনালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না।  অতি দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে।  অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, একনেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন ও কাজ শুরুর দাবিতে ২৭শে জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।

ভোরের আকাশ/জাআ

মহাসড়ক অবরোধক্যাম্পাসরবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: