শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্প ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাগলা থানার টাংগাব ইউনিয়নের বটতলা এলাকা থেকে ছেড়ে আসা হোসেনপুরগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা গফরগাঁও-হোসেনপুর সড়কের পাঁচভাগ ইউনিয়নের চৌকা বাজার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মাছের পোনাবাহী একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ইকবাল হোসেনের মৃত্যু হয় এবং আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজন গফরগাঁওয়ের দুগাছিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে নাজমুল (৩০) এবং দিঘীরপাড় এলকার আবু সাঈদের ছেলে জিহাদকে (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনা ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

ময়মনসিংহসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: