শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান ফেনী পুলিশ সুপারের

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেছেন, দলমত, জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে দেশের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে। যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে দেশে প্রবেশ করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজ কালিকাপুর জামে মসজিদ প্রাঙ্গণে পরশুরাম মডেল থানার আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ইঙ্গিত করে পুলিশ সুপার বলেন, সীমান্ত দিয়ে কেউ দেশে প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিরোধে বিজিবি মূল দায়িত্ব পালন করে। এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার জনগণকে বিজিবি ও পুলিশকে সহযোগিতা করতে হবে। স্থানীয় জনগণ পাশে থাকলে কোনো অপশক্তিই দেশে অনুপ্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না।

তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—সব ধর্মের মানুষ যেন পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার সঙ্গে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার বলেন, মানুষের সঙ্গে কথা বলার সময় অহংকার বা অবজ্ঞা প্রকাশ করা উচিত নয়। চলাফেরায়ও অহংকার পরিহার করতে হবে।

ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে ন্যায়সংগত ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। কারও সঙ্গে বিরোধ দেখা দিলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, এমনকি সেই বিচার যদি ভিন্ন ধর্মাবলম্বীর পক্ষেও যায়। কেউ কোনো পদে বা দায়িত্বে চিরদিন থাকেন না। আজ আমি পুলিশ সুপার, কিন্তু কোনো আদেশে কিংবা সিদ্ধান্তে কাল এই পদে নাও থাকতে পারি। তাই মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে কোনো ধরনের অহংকার থাকা উচিত নয়। উচ্চশিক্ষিত কিংবা কম শিক্ষিত—সব মানুষকে সমান মর্যাদা দিতে হবে।

অপরাধ দমনে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়, এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

ফেনী জেলায় ২০ লাখ মানুষ থাকলে অপরাধীর সংখ্যা যদি এক শতাংশও হয়, তাহলে সেই সংখ্যা দাঁড়ায় ২০ হাজার। বিপরীতে পুলিশের সদস্যসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তাই সাধারণ মানুষ পুলিশের সহযোগী হলে অপরাধীদের অপরাধ করার সুযোগ অনেকাংশে কমে যাবে।

এছাড়া আমাদের কোনো সদস্য অপরাধের সঙ্গে জড়িত থাকলে সেটিও জানাবেন। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের মধ্যেই ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। পুলিশের কেউ অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। এতে আরও বক্তব্য দেন বিজিবির নিজকালিকাপুর বিওপির কমান্ডার সৈয়দ আহম্মদ।

আরও পড়ুন

কুলাউড়া সীমান্তে ৩ বছরে বিএসএফের গুলিতে ৭ জন নিহত

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ সুপার নিজকালিকাপুর সীমান্তের জিরো পয়েন্টে বল্লামুখা বেড়িবাঁধ এবং মুহুরী নদীর মানবপাচারের স্থানগুলো পরিদর্শন করেছেন। এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: