শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বাউল শিল্পীর শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন।

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাও. বেলাল হোসেনের সভাপতিত্বে এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা মাও. মোজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মাও. রিয়াজুল করিম রিফাত, মাও. মুইনুদ্দিন, মাও. হাবিবুল্লাহ মাদানী, মাও. খায়রুজ্জামান, মাও. ইয়াছিন আরাফাত, মাও. জাকারিয়া, মাও. সৈয়দ কাসেম, মাও. ইসহাক আল- মামুন প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম নিয়ে কটাক্ষ করা, অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ উল্লেখ করেন। সমাজে উসকানি, বিভ্রান্তি, বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন বক্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তারা দাবি করেন, ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে কেউ যেন পার পেয়ে না যায়। এজন্য সরকারের উচিত অভিযোগটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা। অতীতেও বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা ধর্মীয় মূল্যবোধকে হেয় করার প্রবণতা লক্ষ করা গেছে।

তারা আরও বলেন, এ ঘটনা শুধু ধর্মীয় নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে।

এ রকম বক্তব্য কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার হতে পারে, যার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হয় বলে মনে করছেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়াআলেমদের বিক্ষোভ

শেয়ার করুন: