শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের কুমিল্লার নেতৃবৃন্দ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ সময় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জানান বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের উভয় লেনে অন্তত ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

‘বিক্ষোভে যে পথে গেছে আপা’, ‘সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’,‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ’,‘রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া ওই অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে। দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেন অবরোধকারীরা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কনুরুল হক নুরঅবরোধহামলা

শেয়ার করুন: