চট্টগ্রামের ৩ দিনের বিজয় মেলা শুরু

বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এ মাসে চট্টগ্রাম মহানগরীতে তিনদিনের বিজয়মেলার উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নগরীর সিআরবির শিরীষতলায় এ মেলা আয়োজন করা হয়েছে।

মেলায় প্রায় ৩২টি স্টল স্থান পেয়েছে। নান্দনিক চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার রয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ভোরের আকাশ/তা.কা