শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে সিএনজি-ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

শেরপুরে সিএনজি ও ড্রাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ২০ মে বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার শেরপুর-ঢাকা মহাসড়কে ভাতশালা ইউনিয়নের হাওড়া আমতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহতের মধ্যে সূচনা (৩৫) নামে একজন নারী ও জাহিদুল ইসলাম (৪০)নামে এক পুরুষ রয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী সূচনা ও নকলা উপজেলার পিপড়িকান্দী গ্রামের সুরুজ মোল্লার ছেলে জাহিদুল ইসলাম। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধান কাটার মৌসুম হওয়ায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুপাশে প্রতিদিনই ধান ও খড় শুকানো হয়। বুধবার রাতে ওই সড়কের সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিক্সা ও বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রাম্প ট্রাক ধান ও খড় পাশ কাটিয়ে মাঝ বরাবর চলার চেষ্টা করলে মুখোমুখি যাত্রীবাহী সিএনজির সাথে সংঘর্ষ ঘটে। 

এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সূচনা ও জাহিদুলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন

সিরাজদীখানে প্রস্তুত ৬ হাজার কোরবানির পশু

 শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, দুর্ঘটনার পর হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ড্রাম্প ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

সংঘর্ষে নিহত ২জাহিদুল ইসলাম

শেয়ার করুন: