শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কক্সবাজারে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারে পৃথক দুই মাদকবিরোধী অভিযানে এক রোহিঙ্গা নাগরিকসহ মোট ৩ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। অভিযান দুটি পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম ও বাইশফাঁড়ী বিওপির টহলদল। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।

প্রথম অভিযানটি পরিচালিত হয় শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার বালুখালীস্থ এফডিএমএন ক্যাম্প-০৯, ব্লক এইচ-১-এর বাসিন্দা বলে জানা গেছে। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে। বাইশফাঁড়ী বিওপির টহলদল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/এসএইচ

কক্সবাজার

শেয়ার করুন: