শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

কুষ্টিয়া-০৩

প্রচারণা ব্যানার অপসারণ না করায় বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়া-০৩ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। অভিযোগে তিনি আচরণবিধি-২০২৫ লঙ্ঘনের বিষয়ে একাধিক অভিযোগ দেওয়ার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিতর্কিত ও আইনবহির্ভূত ভূমিকা পালন করছেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন শান্তিডাঙ্গা গ্রামের মো. আব্দুস সোবহানের পুত্র মো. রাশিদুল ইসলাম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে পৃথক দুটি আবেদন করেছেন।

পাশাপাশি সদর উপজেলার পাটিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুষ্টিয়া শহরে পাকা ইমারতের সাথে এবং পাটিকাবাড়ী তাহের মোড় হতে বাজার পর্যন্ত নির্বাচনী পোস্টার ও প্রতীক সম্মিলিত লেখা অপসারণ না করার অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি কুষ্টিয়া-৩ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ বরাবর খাইরুল ইসলাম, পিতা মো: খালেক মিয়া এবং রাশেদুল ইসলাম কুষ্টিয়ার-৩ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির সরকারের বিরুদ্ধে দুটি পৃথকলিখিত অভিযোগ দায়ের করেন। 

বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা” শিরোনামে ১৫ পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন জারি করে। এতে মোট ৩১টি বিধিমালা অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ৭ নম্বর বিধিমালা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার, লিফলেট ও বিলবোর্ড সংক্রান্ত বিধান নির্ধারণ করে। ওই বিধিমালার ‘ঝ’ উপধারায় “মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও মুদ্রণের তারিখ বিহীন কোনো লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন ব্যবহার করা যাবে না বলে উল্লেখ থাকলেও আদালতের আদেশের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও “মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও মুদ্রণের তারিখ বিহীন” লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন অপসারণে জামায়াতের প্রার্থী আমির হামজা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। এতে প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ আরও স্পষ্ট হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

পৃথক দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সংসদীয় আসন নং ৭৭, কুষ্টিয়া-৩ এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আরিফুল ইসলাম ১০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ব্যানার অপসারণের নির্দেশও দেওয়া হয়।

এ বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রার্থী আমির হামজার পক্ষে তার নিযুক্ত আইনজীবী কাজী তৌহিবুল ইসলাম জরিমানা বাবদ ১০ হাজার টাকা নগদে পরিশোধ করেন এবং সে মোতাবেক রশিদ গ্রহণ করেন।

কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “জেলা রিটার্নিং কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে ইতিপূর্বে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। এমনকি মহামান্য আদালতের রায় বাস্তবায়নেও তিনি গড়িমসি করছেন।

অভিযোগ প্রসঙ্গে আমির হামজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার পক্ষে শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণা ব্যানার ও পোস্টার অপসারণের জন্য জামায়াতের প্রার্থী আমির হামজা ও বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার উভয়কে জরিমানা করা হয়েছিল যা আমরা সহ উভয় পক্ষই পরিশোধ করেছি। তারপরও কেন এসব নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। তিনি আরো বলেন, একই ধরনের দুইটি অভিযোগ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে হয়েছে বলে আমরা জেনেছি। তবে এ বিষয়ে এখনো আমরা প্রশাসনের কাছ থেকে কিছু জানতে পারেনি । আমরা পরে এই বিষয়টি জানতে চাইবো। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “বিষয়টি জানার পর আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।”

ব্যানার অপসারণের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাবো।”

তবে এ বিষয়ে বক্তব্য জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভোরের আকাশ/ র.ই

 


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঅভিযোগমো. আব্দুস সোবহান

শেয়ার করুন: