শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

দিরাইয়ে সংঘর্ষে ১ জন নিহত, চিকিৎসক বলছেন শরীরে আঘাতের চিহ্ন নেই

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দিরাইয়ে সংঘর্ষে ১ জন নিহত, চিকিৎসক বলছেন শরীরে আঘাতের চিহ্ন নেই
দিরাইয়ে সংঘর্ষে ১ জন নিহত, চিকিৎসক বলছেন শরীরে আঘাতের চিহ্ন নেই

সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ১০ জন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবজুল হক মোড়ল (৬৫) শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত মঙ্গলবার রাত ৮টার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সঞ্জিত বোয়ালা রবজুল হককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অপর পক্ষের ফরিদ আলী (৫৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। তবে চিকিৎসক জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, রবজুল হকের শরীরে বাহ্যিক তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথার নিচে একটু ফোলা ভাব দেখা গেছে। আসল মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: