গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক সাংবাদিককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ লোমহর্ষক ঘটনা ঘটে।
এসময় তিনি মসজিদ মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল দা ছুরি নিয়ে অতর্কিতে তার উপর ঝাপিয়ে পরে। এলোপাতাড়ি কোপে তার মাথা ও শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। চারদিকে শুধু রক্ত আর রক্ত। মুহুর্তে মাটিতে লুটিয়ে পরে।
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি একটি অনুসন্ধানী নিউজ নিয়ে কাজ করছিলেন।
ভোরের আকাশ/জাআ