শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে- খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে- খাদ্যমন্ত্রী
মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে- খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির ওপর আরও গুরুত্ব দিতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের এখাতে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সরকার। এসব উদ্যোগ প্রাণিসম্পদ খাতের বিকাশ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ -২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ জেলার প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তরুণ  উদ্যোক্তা জাবেদ হোসেন শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে পশুখাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।

দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধ ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।

খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। মানিকগঞ্জ জেলার প্রতিটি এলাকায় উদ্যোক্তা সৃষ্টি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মানিকগঞ্জের সাধারণ মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যের শেষে খাদ্যমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমি খানম, উপপরিচালক, স্থানীয় সরকার, মানিকগঞ্জ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান। এ সময় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিল রশিদ খান, জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন। 

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক খামারি, কৃষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মৌসুমি খানম বলেন, 'মানিকগঞ্জ জেলা দুগ্ধ ও পোল্ট্রি শিল্পে অত্যন্ত সমৃদ্ধ। নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে খামারিদের আরও সচেতন ও দক্ষ করে তুলতে জেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।'

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: