শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও কাউখালী থানায় নাশকতা মামলার ১নং আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোসসহ রোববার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় এক ব্যবসায়ীর চেক জালিয়াতি পৃথক দুইটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত সোর্সের ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি জেপি উপজেলা শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার  করতে সক্ষম হয়।

এছাড়া তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।

গত ৫ আগস্ট ২০২৪ এর পরে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু পলাতক ছিলেন। মনু মিয়া তার রাজনৈতিক জীবনে বিএনপি, পরবর্তীতে ১৪ দলীয় জোটের আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপির উপজেলা সভাপতি ছিলেন।সেখান থেকে  পদত্যাগ করে পরবর্তীতে বিগত স্বৈরাচার সরকারের নির্বাচিত প্রভাবশালী স্বতন্ত্র এমপি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের একান্ত কাছের লোক ছিলেন।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে (৪ আগস্ট) পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/মো. আ.

চেক জালিয়াতিপিরোজপুর

শেয়ার করুন: