শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়: গয়েশ্বর চন্দ্র রায়

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে তবে কুসংস্কারে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না।

শনিবার (১৯ জুলাই) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে। পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতিত আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, মনোহরদী-বেলাবো আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

গয়েশ্বর চন্দ্র রায়নির্বাচনবিএনপিনরসিংদী

শেয়ার করুন: