শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

মঠবাড়িয়া ইউএনও বদলি বাতিলের দাবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মঠবাড়িয়া ইউএনও বদলি বাতিলের দাবি
মঠবাড়িয়া ইউএনও বদলি বাতিলের দাবি

পিরোজপুরের মঠবাড়িয়া ইউএনও আবদুল কাইয়ূমের অপ্রত্যাশিত বদলি আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঠবাড়িয়া উপজেলা শিক্ষক পরিবার সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার মঠবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রাসেদ খান।

এর আগে গত বৃহস্পতিবার তার বদলির আদেশ জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এবং বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রজ্ঞাপনে তার বদলি গলাচিপা উপজেলায় করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাকিল আহম্মেদ, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন খান, শাহাদাত হোসেন কলেজের সহকারী অধ্যাপক মো. চুন্নু মিয়া, মঠবাড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের সভাপতি মো. মোস্তফা কামালসহ অর্ধশতাধিক শিক্ষক নেতৃবৃন্দ।

এদিকে একই দাবিতে শনিবার মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে মানববন্ধন এবং উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষক পরিবার।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: