ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে অবস্থিত বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবনের উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন ভবনের উদ্বোধন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন্নেছা হক কোহিনুর, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান প্রার্থী সালেহ আহাম্মদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার চক্রবর্তী।
স্থানীয় শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে বেলায়েত আলী মডেল হাই স্কুল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের নিরলস পরিশ্রম, মেধা, আন্তরিকতা ও ব্যক্তিগত অর্থায়ন। তিনি নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের কৃতী সন্তান এবং মরহুম বেলায়েত আলীর ছেলে।
নিজ উদ্যোগ ও প্রচেষ্টায় এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিদ্যালয়টি গড়ে তুলেছেন তিনি। স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরিতে তাঁর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ তৈরি করেছে।
ভোরের আকাশ/ এনউব