শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খুলনায় মতুয়া সম্মেলনের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে আমরা একটা সমৃদ্ধ নগরী গড়ে তুলতে চাই। যেখানে যা প্রয়োজন সেখানে তা বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ কাজে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

কেসিসি প্রশাসক শুক্রবার(১০এপ্রিল) বিকেলে নগরীর গল্লামারিস্থ শ্রী শ্রী হরি মন্দির ও গুরুচাঁদ ছাত্রাবাস প্রাঙ্গণে আয়োজিত মতুয়া মহাসম্মেলন-২০২৬ এর উদ্বোধক হিসেবে বক্তৃতা করছিলেন। খুলনা বিভাগীয় শ্রী শ্রী হরিমন্দির পরিচালনা কমিটি ও গুরুচাঁদ ছাত্রাবাস আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার (ভারপ্রাপ্ত) চন্দ্রজীৎ মুখার্জি।

কেসিসি প্রশাসক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে যাত্রা শুরু করেছেন তা হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। তারই নেতৃত্বে দীর্ঘ বঞ্চনার অবসান ঘুচিয়ে আমরা একটি নিরাপদ, মানবিক, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সকলের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে চাই। আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক তৈরী করে আগামীর বাংলাদেশে সবাই আমরা একসাথে বসবাস করবো বলে তিনি উল্লেখ করেন। তিনি মন্দিরের বিদ্যমান সমস্যা সমাধানে সম্ভব সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. দুলাল কৃষ্ণ রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে শুভ উপস্থিতি ও আশীর্বাদে উপস্থিত ছিলেন ওড়াকান্দির ইন্টান্যাশনাল হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি সুপতি ঠাকুর শিবু ও ওড়াকান্দির আন্তর্জাতিক মতুয়া প্রচার মিশনের সভাপতি সম্পদ ঠাকুর। মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সত্যানন্দ দত্ত এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কিশোরলাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গৌতম কুমার ঢালী। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৌমি রায় এবং সঞ্চালনা করেন মন্দিরের সাংগঠনিক সম্পাদক এ্যাড. অপূর্ব বৈদ্য।
 
সকালে প্রশাসক নগরীর বিআইডিসি রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে নিজ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করেন। সমাজসেবক এ্যাড. জি এম ফজলে হালিম লিটন ও বিপ্লবুর রহমান কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

কেসিসি প্রশাসক

শেয়ার করুন: