শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

তিতাসে প্রবাসী ইউসুফ হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার তিতাসে প্রবাসী মো. ইউসুফ ভূঁইয়া হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার একলারামপুর গ্রামে নিহতের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিহত ইউসুফ ভূঁইয়ার ছেলে ও হত্যা মামলার বাদী শ্রাবণ আহমেদ, স্ত্রী সেনোয়ারা বেগম, মেয়ে ইশরাত জাহান ও মা বাছিয়া বেগম।

লিখিত বক্তব্যে শ্রাবণ আহমেদ অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর চাচা শওকত আলীকে মারধরের খবর পেয়ে তাঁকে রক্ষা করতে এগিয়ে যান বাবা ইউসুফ ভূঁইয়া। তখন হামলাকারীরা তাঁর বাবার ওপরও আক্রমণ করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পঞ্চগড়ে আগাম আমন ধানে কৃষকের মুখে হাসি, ব্যস্ত কৃষিশ্রমিক

শ্রাবণ আহমেদ বলেন, এ ঘটনায় তিনি তিতাস থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও মামলার মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং পরিবারের সদস্য ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, ‘ঘটনার দিন জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ ইউসুফ মাটিতে পড়ে যান। পরে তাঁর ভাইসহ অন্যরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: