গাজীপুর জেলা প্রশাসক
জনগণের প্রত্যাশা পূরণের ভোটে সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে হবে
গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন, এটি জনগণের প্রত্যাশা পূরণের ভোট। তাই আমাদেরকে, আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। তবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে। আগামী নির্বাচনে গণভোট হবে। সেটির দিকে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। কারণ গণভোটই পরবর্তী দেশ পরিচালনার রোডম্যাপ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা কমকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুরের নব যোগদানকারী জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজীব আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মো. সাইদুল ইসলামের পরিচালনায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত রবিউল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও গণমাধ্যম কর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ