শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

নলছিটিতে দুর্বৃত্তের হামলায় মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন (৪৫)নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক দশটার সময় স্থানীয় খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে রাতে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের পুত্র।

পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত ইকবাল হোসেন বেশ কয়েকবছর ধরে মানুষিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। গতকাল রাতে কে বা কাহারা তাকে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে কুপিয়ে ফেলে রাখে। 

বিষয়টি নিশ্চিত করতে নলছিটি থানার ওসি তদন্ত আশরাফ আলী জানান, মানুষিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। পরে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

ভোরের আকাশ/ র.ই

নিহতইকবাল হোসেন

শেয়ার করুন: