কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ফরেস্টার কোর্স’ প্রশিক্ষণের উদ্বোধন

ফরেস্ট একাডেমি চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ২৯ জন কর্মকর্তা-কর্মচারীর ২.৫ মাস বা ৭৫ দিনব্যাপী ফরেস্টার কোর্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএফআরআই-এর বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ আনিসুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিএফআরআইর বন ব্যবস্থাপনা উইং-এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম এবং বনজ সম্পদ উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ তারিফুল বারী (যুগ্মসচিব) এবং বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক ড. জগলুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক এবং ফরেস্টার কোর্স প্রশিক্ষণের কোর্স পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ফরেস্ট একাডেমির উপ বন সংরক্ষক মো. আনিসুর রহমান ও ফরেস্ট রেঞ্জার জনাব সিগমা আলম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিএফআরআইয়ের পাবলিসিটি অফিসার ও ফরেস্টার কোর্সের কোর্স সমন্বয়ক এয়াকুব আলী।
ভোরের আকাশ/এনএস