শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনায় ভুলতথ্য, অপতথ্য ও তথ্যযাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারী অধিকার ভিক্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বাদাবন সংঘ আয়োজিত ‘ভুলতথ্য, অপতথ্য ও তথ্যযাচাই’ বিষয়ক সেমিনার বৃহস্পতিবার ১৬ জুলাই খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

প্রধান অতিথি বলেন, ভুলতথ্য ও অপতথ্যরোধে সকলকে সতর্ক থাকতে হবে। তথ্য যাচাই বাছাই করে শেয়ার করা উচিৎ। তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা আইন করেছে। কোনটি ভুলতথ্য ও অপতথ্য তা জানতে হবে। ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

ফুলবাড়ি ব্যাটালিয়ান কর্তৃক ১জন আসামিসহ যৌন উত্তেজক সিরাপ আটক

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো: মেহেদী হাসান, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা আইসিটি কর্মকর্তা মো: আলীমুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার লাইসা মাহমুদ হেমা প্রমুখ বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন বাদাবন সংঘের প্রোগ্রাম সহকারী বুশরা আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার ফারিহা জেসমিন। ধন্যবাদ জানান বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার নওশীন নাওয়াল চৌধুরী।

সেমিনারে সরকারি-বেসরকরি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, বাদাবন সংঘ একটি নারী অধিকার ভিত্তিক বেসরকারি সংস্থা স্বাধীনতা প্রকল্পের আওতায় খুলনা বিভাগের ১০টি জেলার তরুণ-তরুণীদের মাঝে ডিজিটাল নিরাপত্তা ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে।

ভোরের আকাশ/এনউব

সেমিনার

শেয়ার করুন: