শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল
সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীতে নতুন করে পানি বাড়তে শুরু করেছে। ফলে নদীর অভ্যন্তরীণ নিচু চরাঞ্চলগুলো ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার (১ জুন) সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় নতুন করে আরও ৩২ সেন্টিমিটার পানি বেড়েছে। একই সাথে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ৩৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ১৬ দিন ধরে যমুনা নদীতে কোথাও পানি বাড়ছে আবার কোথাও কোমছে। তবে গত ১৭ মে থেকে যমুনা নদীতে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। পাউবোর তথ্য অনুযায়ী, গত ১৪ মে ৫ সেন্টিমিটার, ১৮ মে ৬ সেন্টিমিটার, ১৯ মে ২৭ সেন্টিমিটার, ২০ মে ১০ সেন্টিমিটার, ২৩ মে ২১ সেন্টিমিটার, ২৪ মে ২৮ সেন্টিমিটার, ২৫ মে ২৩ সেন্টিমিটার, ২৬ মে ২৬ সেন্টিমিটার এবং আজ ২৭ মে আরও ১৬ সেন্টিমিটার পানি বেড়েছে। ২৯ সেন্টিমিটার পানি কমেছে ১১ সেন্টিমিটার, ৩০ মে পানি কমেছে ২ সেন্টিমিটার।  ৩১ মে পানি বেড়েছে ২০ সেন্টিমিটার। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ২৬ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন নদী পরিস্থিতির বিবরণ দিয়ে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষনে যমুনা নদীর পানি কখনও বাড়ছে আবার কখনও কমছে।

আরও পড়ুন

সৌদিতে সড়কে প্রাণ হারালো ব্রাহ্মণবাড়িয়ার যুবক

তবে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট ও কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। মূলত জুন, জুলাই ও আগস্ট মাস হলো মূল বর্ষা মৌসুম। তাই এখন যমুনা নদীতে পানি বাড়বে—এটাই স্বাভাবিক।

তিনি আরও জানান, পানি দ্রুত বাড়লেও তা এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় বিপদসীমার ২৯৩ সেন্টিমিটার এবং মেঘাই ঘাট পয়েন্টে ৩৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নিচু চরাঞ্চলগুলো ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে।


ভোরের আকাশ/ইউএম

সিরাজগঞ্জে বাড়ছে পানি

শেয়ার করুন: