আইনজীবী আলিফ হত্যার মামলা বিচারিক আদালতে প্রেরণ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা বিচারিক আদালতে পাঠানোর জন্য আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিক এ আদেশ দেন। এসময় আইনজীবী আলিফের পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গত ১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। পরে ১৫ আগস্ট শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটভুক্ত ৩৯ জন আসামির মধ্যে বর্তমানে ১৭ জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ক্রোকি ও হুলিয়া জারি এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
গত ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করেন।মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটে আসামিরা হলেন- চন্দন দাশ মেথর, রিপন দাশ, রাজীব ভট্টাচার্য্য, শুভ কান্তি দাশ, আমান দাশ, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত প্রকাশ দাস, রুমিত দাস, নয়ন দাশ, ওমকার দাশ, বিশাল, লালা দাশ, সামীর, সোহেল দাশ, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, লালা মেথর, দুর্লভ দাস, সুমিত দাশ, সনু দাস, সকু দাস, ভাজন, আশিক, শাহিত, শিবা দাস ও দ্বীপ দাস।
ভোরের আকাশ/তা.কা