টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার কালিহাতী উপজেলার রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করে।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট বাহার মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/মো.আ.