শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক সাংসদ আবুল কালাম আজাদের মৃত্যুতে পীরগঞ্জে শোক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আবুল কালাম আজাদের মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলার কাশিমপুর গ্রামে তার গ্রামের বাড়িতে সকাল ৮টায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় স্মৃতিচারণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রউফ, রংপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অংশ নেন।

আবুল কালাম আজাদ পীরগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নেন। তৈরি পোশাক ব্যবসার পাশাপাশি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরও পড়ুন

গাইবান্ধায় এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। পরে শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।

সংসদ সদস্য থাকাকালে তিনি পীরগঞ্জের উন্নয়ন ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দল-মত নির্বিশেষে পীরগঞ্জের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন তিনি। আবুল কালাম আজাদ ১৯৫০ সালে উপজেলার কাশিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যবসা ও রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: