শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেগম খালেদা  জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম স্থগিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

দিনাজপুরে ২টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বাতিল ও একটি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম দিনাজপুর-৩ (সদর) আসনে কমিউনিষ্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল এদিকে দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ্ব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ নিয়ে দিনাজপুর সদর-৩ সদর আসনসহ ৪'টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি মনোনয়নপত্র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায় ও দিনাজপুর-১, আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার সকালে দিনাজপুর সদর আসনের ১০ জন প্রার্থী  ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)  আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

মনোনয়নপত্রে যাচাই-বাছাইয়ে  বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়।

এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও ১৯৭২) এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। 

সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়নপত্র দাখিল গ্রহণযোগ্য নয় বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিকেলে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা), আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। 

যাচাই-বাছাইয়ে ৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি’র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের মো. আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হোসাইন।

 

ভোরের আকাশ/র.ই

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

বেগম খালেদা জিয়াদিনাজপুরবিএনপি

শেয়ার করুন: