শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে গাঁজাসহ আর্জেন্টিনার সমর্থকসহ গ্রেপ্তার ৩

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার সাভারে ৪০ কেজি গাঁজাসহ আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়। শনিবার (১৩ জুন) ভোর রাত সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অহিদ মিয়ার ছেলে রাজিব মিয়া ওরফে রাজু (২৩), কসবা থানার নাসির মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) এবং একই থানার জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩২)। তাদের মধ্যে জুয়েল মিয়া আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরিহিত অবস্থায় ছিলেন এবং তিনি আর্জেন্টিনার সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় একটি হায়েস মাইক্রোবাসে বিশেষ কৌশলে ৪০ কেজি গাঁজা পরিবহনের সময় রাজিব, রাকিব ও জুয়েলকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারি বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে রাজিব মিয়া ও জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে পাঁচটি করে মামলা রয়েছে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার জুয়েল মিয়া আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। অভিযানের সময় তিনি আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় ছিলেন।

আরও পড়ুন

ঈশ্বরদীতে তিন বছরের শিশুকে ধর্ষণ

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

গ্রেপ্তার ৩জুয়েল মিয়া

শেয়ার করুন: