শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

নাজিরপুরে (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় এনজিও ও স্থানীয়দের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়ে চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী।

বুধবার (২৭ আগস্ট) কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যবসায়ীর নাম নান্না ফরাজী (৫৫)। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। নান্না স্থানীয় বাজারে সুপারির ব্যবসা করতেন।

মৃত ব্যবসায়ীর ফরাজীর বড় ভাই তোফায়েল ফরাজী জানান, তার ভাই নান্না ফরাজি স্থানীয় বাজারে সুপারির ব্যবসা করে আসছিলেন। ব্যবসার জন্য এনজিও ও স্থানীয় লোকজনের কাছে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। নান্না ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তোফায়েল ফরাজী।

বিষপানের আগে চিরকুটে লিখে যান নান্না ফরাজী। তিনি লেখেন, আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোনো লোক দায়ী না। আমার মেলা টাকা দেনা, তা দেওয়ার মতো কোনো পথ নাই, তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। ভাই-বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরআত্মহত্যা

শেয়ার করুন: