শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস-চাঁদাবাজি করলে ছাড় নয় : চিফ প্রসিকিউটর

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর শাখা কোনো ব্যক্তির হাতে লিজ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস, মাস্তানি ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কুটুমবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর শাখা কোনো ব্যক্তির হাতে আমরা লিজ দেইনি। আমি পরিষ্কার হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, স্ট্রেইট অর্ডার দিয়ে আমি তাকে গ্রেপ্তার করিয়ে নিয়ে যাব।”

তিনি বলেন, “কেউ যদি কোনো মাস্তানি-চাঁদাবাজি করেন, আমি পরিষ্কার হুঁশিয়ার করে বলে দিতে চাই—মাধবপুর থেকে তুলে নিয়ে যাব। অতএব খুব সাবধান। কারও প্রতি কোনো অত্যাচার করবেন না, চাঁদাবাজি করবেন না।”

আরও পড়ুন

চাঁদপুরে ৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : বিডা চেয়ারম্যান

বিএনপির নাম ব্যবহার করে কোনো বিশেষ ব্যক্তির পাশে বসে অনুষ্ঠানে অংশ নেওয়ার পর চাঁদাবাজিতে জড়ানোর বিষয়েও সতর্ক করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমিনুল ইসলাম বলেন, সাধারণ মানুষ একই অভিযোগ বারবার দিতে থাকলে একসময় আর বসে থাকা হবে না।

তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কাজ কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম

চিফ প্রসিকিউটর

শেয়ার করুন: