শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : বিডা চেয়ারম্যান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুরে বিদ্যুৎ সংকট দূরীকরণ, কৃষি উৎপাদন অক্ষুণ্ণ রাখা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে একটি বিশাল এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি খাস জমিতে একটি রপ্তানিমুখী ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপনের সম্ভাব্যতাও যাচাই করা হচ্ছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাহেলা ওসমান সিকদার ফাউন্ডেশনের চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা জানান।

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সদস্য খোকা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি প্রমুখ।

এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পের রূপরেখা তুলে ধরে বিডা চেয়ারম্যান বলেন, চাঁদপুরে ৭ থেকে ৮ হাজার বা তারও বেশি জমিতে এই আধুনিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ পদ্ধতির বিশেষত্ব হলো একই জমিতে একই সঙ্গে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে এবং প্যানেলের নিচের ছায়াযুক্ত মাটিতে স্বাভাবিক উপায়ে কৃষিকাজও অব্যাহত রাখা যাবে।

এর মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে স্থানীয় অঞ্চলের বিদ্যুৎ সংকট দূর করবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যেই এই প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সরকারি খাস জমিতে ইপিজেড স্থাপনের বিষয়ে আশিক চৌধুরী বলেন, নতুন করে বাড়তি জমি অধিগ্রহণের জটিলতা এড়াতে সরকারি খাস জমিতেই ইপিজেড করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এর জন্য বিদ্যুৎ, গ্যাস, উন্নত সড়ক ও নৌপথের যোগাযোগ ব্যবস্থা এবং সাইট উন্নয়নের খরচ অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।

উন্নয়নমূলক এসব কাজের অগ্রগতি সম্পর্কে তিনি আরও জানান, চাঁদপুরের এই মেগা প্রকল্পগুলোর অগ্রগতির খবর নিয়মিত সরকারকে অবহিত করা হচ্ছে এবং প্রতি তিন মাস পরপর কাজের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

শেয়ার করুন: