শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার হত্যা মামলার আসামী মাগুরা থেকে গ্রেফতার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সোমবার (০৬ এপ্রিল) র‌্যাব-০৬, সিপিএসসি, সিপিসি-২ এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে চাঞ্চল্যকর মিরাদ খাঁ হত্যা মামলার এজাহার নামীয় আসামি বাকা মাসুদ (৩৪)কে গ্রেফতার করে।মাসুদের  পিতা: বাকা মিয়া, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা: খুলনা ।

এজাহারে জানা যায় যে, মামলার ভিকটিম মুরাদ খাঁ (৪২) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর স্থানীয় নেতা। গত ১৮/০২/২০২৬ সকাল ১১.০০ টার সময় দিঘলিয়া থানাধীন উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও  তার সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা কাটাকাটি এবং ধাক্কা-ধাক্কি হয়। উক্ত ঘটনার জের ধরে গত ২৭/০২/২০২৬ বিকাল ০৫.২০ টার সময় ভিকটিম মুরাদ খাঁ পথের বাজার থেকে জুতা কেনার উদ্দেশ্যে বকশি বাড়ী সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সামনে লোটোর দোকানের সামনে পৌঁছা মাত্র *ধৃত আসামি ১। বাকা মাসুদ (৩৪),* পিতা: বাকা মিয়া, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাসহ এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাতনামা আরো ১২/১৩ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র, লোহার রড ও মারাত্মক অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম মুরাদ খাঁ এর পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ভিকটিম মুরাদ খাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভিকটিম মুরাদ খাঁ ঐ দিনই সন্ধ্যা ০৬.২০ টার সময় উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী জান্নাতুল মাওয়া(৩০) বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় এজাহার দায়ের করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলানা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেফতার

শেয়ার করুন: