নওগাঁ-১ আসনে বিভেদ নয় ঐক্য গড়তে চাই: মাসুদ রানা

নওগাঁ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করা হয়েছে এবং আমি তাকে শুভেচ্ছাও জানিয়েছি। তবে তিনি এখন পর্যন্ত মাঠ গুছিয়ে নিতে পারেননি। আবার ডা. ছালেক চৌধূরী তিনিও মনোনয়ন পেতে মাঠে নেমেছেন।
কিন্তু তারদের বিরুদ্ধে জমি ও পুকুর দখল সহ বিভিন্ন অভিযোগ আসছে। এতে বিএনপির ইমেজ খারাপ হচ্ছে। এ দুইজনের কারণে মাঠে ভোট নষ্ট হচ্ছে। আমি দলের মাঝে কোন বিভেদ চাইনা, ঐক্য চাই। আমি মনোনয়ন পেলে সকলকে নিয়ে একসাথে কাজ করব ইনশাআল্লাহ।
"বিভেদ নয় ঐক্য চাই, ধানের শীষের জয় চাই" স্লোগানে শনিবার দুপুরে উপজেলার নিতপুর বাসস্ট্যান্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা আরও বলেন- তাদের দুইজনের মধ্যে এমনটা যদি চলতে থাকে তাহলে ভোটের পরিবেশ নষ্ট হচ্ছে। অন্য দল বিজয়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তাদের চেয়ে জনপ্রিয়তা আমার কোন অংশে কম নয়। ২০১৪ সাল থেকে মনোনয়ন পেতে চেষ্টা করে আসছি। মনোনয়ন পেতে একজন অপরজনকে ছোট ও হেয় করা নিয়ে ব্যতিব্যস্ত এবং উঠে পড়ে লেগেছে। ছোট ছোট সমস্যাগুলো ঘরে বসেই সমাধান করা যেতো। কিন্তু সেটা এখন বড় করে দেখানো হচ্ছে। তবে আমি দলের সীদ্ধান্ত মেনে নিতে চাই।
মনোনীত প্রার্থী হলেও এখনও চুড়ান্ত হয়নি দলের সীদ্ধান্ত। তাই আমি মাঠে নামতে আগ্রহ প্রকাশ করছি এবং মনোনয়ন চাইছি। আমাদের সামনে দূর্দিন আসছে যা মোকাবেলা করতে হবে। আর এখনো সময় আছে তারা যদি ভালো করতে পারে আমার কোন সমস্যা নেই। আমি চাই একতা। সবাই মিলে এক হয়ে দলের জন্য তথা ধানের শীষের জন্য কাজ করব। কোন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয়।
এসময় সাপাহার উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক চৌধূরী বাবুর সভাপতিত্ব বক্তব্য রাখেন- পোরশা উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ও জেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও পোরশা উপজেলা বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পোরশা উপজেলা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক বকুল, তারেক জিয়া পরিষদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহীন মোন্না খোকা, পোরশা জিয়া সৈনিক দলের সভাপতি ওয়াসিম মন্ডলসহ সাপাহার-পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ