শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাড়ির বারান্দার মাটি কুঁড়ে অর্ধলক্ষ ইয়াবা টেবলেট বের করল ঘুমধুম বিওপির জোয়ানরা। বিজিবি সুত্র আরো জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) এ-সব ইয়াবা উদ্ধার করে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল।

বিষয়টি নিশ্চিত করেন, ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তার দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম মধ্যমপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান মাটির নিচে লুকায়িত অবস্থায় রয়েছে। এরই প্রেক্ষিতে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল বর্ণিত এলাকায় সন্দেহভাজন বিভিন্ন স্থানে মাটি খুড়ে তল্লাশী অভিযান পরিচালিত করে, এক পর্যায়ে ৪ ঘটিকার দিকে মধ্যম পাড়ায় বসবাসরত এনাম এর বাড়ীর বারান্দায় মাটি খুড়ে মাটির নিচে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, আটককৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট এর পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্তবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

ভোরের আকাশ/জাআ

বান্দরবানইয়াবা উদ্ধারনাইক্ষংছড়ি

শেয়ার করুন: